
কিশোরগঞ্জ : সৈয়দ আলীউজ্জামাম (মহসিন) জেলা প্রতিনিধি
আগামী ১১মে ২০২৪ অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলা নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারনায় উত্তাপ ছরাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা, বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা ইতিমধ্যেই এলাকার জনগণের মধ্যে ব্যাপক সারা ফেলতে শুরু করছে ।
১টি পৌরসভা ৯টি ইউনিয়ন ৯৫টি মৌজা ও ১৫১টি গ্রামের প্রায় ২১৯.২২ বর্গ কিলোমিটারের এই জনপদের মানুষের মূল অর্থনীতি কৃষি ও রেমিট্যান্স হলেও শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই এলাকার মানুষ কখনোই তাদের প্রতিনিধি নির্বাচনে ভুল করেনা।
উন্নয়ন সম্ভাবনা সমৃদ্ধি ও আধুনিক কটিয়াদি বিনির্মানের স্বপ্ন দেখিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করে নির্বাচনী মাঠে আলোচনায় রয়েছেন আলোচিত সাবেক সাংসদ মেজর (অব) আখতারুজ্জামানের পুত্র জনাব মো: সাব্বির জামান রনি।
কৃষিতে সৌরশক্তি চালিত সেচ ব্যাবস্থা, বিনামূল্যে ভকেশনাল ও কর্মমুখী শিক্ষার ব্যবস্থা, অনুন্নত মসজিদ গুলোতে উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ইমাম ও মোয়াজ্জেমের বেতন ভাতা, ধর্মীয় শিক্ষার ব্যবস্থা সহ সাত দফা উন্নয়ন পরিকল্পনার কথা বলছেন এই তরুণ নেতা।
উপজেলার বর্তমান চেয়ারম্যান জনাব ডা: মো: মোস্তাকুর রহমানকে এই নির্বাচনের মাঠে নাও দেখা যেতে পারে ।
আজ এক প্রচারনার সময় জনাব সাব্বির জামান রনি জানান সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক স্মার্ট কটিয়াদি বিনির্মানের লক্ষ্যে উনার নির্বাচনী প্রচারনায় এলাকার তরুণ সমাজ সহ সকল শ্রেনী পেশার মানুষের ব্যপক অংশগ্রহণ পাচ্ছেন সেই সাথে তিনি কটিয়াদী বাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।