1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 9:58 pm

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের জানঘর গ্রামে ভাংচুর করা মৎস্য প্রকল্পের ঘরের একাংশ।

Reporter Name
  • Update Time : Saturday, March 23, 2024,
  • 191 Time View

 

বাঙ্গরায় মৎস্য প্রকল্পর ঘর ভাংচুর ও মাছ লুট করার অভিযাগ

সাখাওয়াত হোসেন তুহিন
মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি
পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য প্রকল্পের ঘর ভাংচুর করাসহ মাছের খাবার লুট করে নেওয়ার অভিযাগ পাওয়া গেছে। ঘটনাটি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের জানঘর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টির প্রতিকার চেয়ে থানায় অভিযােগ করা হলেও পুলিশ রহস্যজনক কারণে মামলা নিচ্ছে না।
সরজমিনে গিয়ে জানা যায়, জানঘর গ্রামের মৃত নেছার উদ্দিন আহাম্মদের ছেলে মেয়েরা মিলে একটি মৎস্য প্রকল্প করেন। উক্ত মৎস্য প্রকল্পের পাহাড়াদার থাকার ঘরটি বহস্পতিবার রাতে কে বা কারা ভাংচুর করে পুকুরে ফেলে দেয়। এ সময় ঘরের ভিতর থাকা প্রায় ৪ লাখ টাকার মাছের খাদ্য নিয়ে যায়। এ বিষয়ে ফজলে কবির বাদী হয়ে সৈয়দ আবুল হাসান, আফজালুনছা, আবদুল মানান, আবু জাহের ও অজ্ঞাতনামা আরা ৪ জনের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযাগ করেছেন।
এলাকার সৈয়দ মজিবুর রহমান, সৈয়দ আবির ও মাহাম্মদ কাইয়ুমসহ ৮/৯ জন জানায়, উক্ত পুকুরের মালিকানা নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলা থাকা সত্বেও প্রকল্পের পাহাড়াদার থাকার ঘরটি প্রতিপক্ষেরা আরো ২ বার ভাংচুর করে এবং ৩ বার উক্ত পুকুরের মাছ ধরে নিয়ে যায়। বিষয়টি নিয়ে ৩ বার এলাকায় সালিশ বসলেও প্রতিপক্ষরা না আসায় সমাধান করা সম্ভব হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত সৈয়দ আবুল হাসানের সাথে একাধিকবার যাগাযাগ করার চষ্টা করেও মােবাইল ফােন রিসিভ না করায় বক্তব্য নওয়া সম্ভব হয়নি।
বাঙ্গরা বাজার থানার ওসি সফিউল আলম জানায়, এ বিষয় একটি অভিযাগ পাওয়া গেছ। বিষয়টির তদন্ত চলছে। ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাখাওয়াত হোসেন তুহিন
মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি
২৩/০৩/২৩ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট