1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 9:51 pm

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসবে হচ্ছে না মেলা

Reporter Name
  • Update Time : Saturday, March 23, 2024,
  • 331 Time View

 

কুষ্টিয়া প্রতিনিধিঃ
“মানুষ ভজলে সোনার মানুষ হবি” বাউল সম্রাট ফকির লালন শাহ’র এই আধ্যাত্মিক বাণীতে শুরু হচ্ছে সরণোৎসব।

রোববার (২৪ মার্চ) দৌল-পূর্ণিমা উপলক্ষে কুষ্টিয়ায় শুরু হচ্ছে লালন স্মরণোৎসব হচ্ছে না মেলা। প্রতিবছর এ উৎসব তিন দিনব্যাপী চললেও এবারে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে উৎস চলবে একদিন। এবারে থাকছে না গ্রামীণ মেলার আয়োজন।
একদিনের স্মরণোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি মো. এহেতেশাম রেজা।
জানা গেছে, লালন স্মরণোৎসবকে কেন্দ্র করে বিগত দিনে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি এলাকায় সাধু-ভক্ত- দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে বসে গ্রামীণ মেলাও।

তবে এবারের আয়োজনে থাকছে না বড় পরিসরে আয়োজন ও মেলা। তবে লালন মুক্তমঞ্চে এক দিনের এই অনুষ্ঠানে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী চলবে আলোচনা সভার আয়োজন। জেলা প্রশাসক জানান, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এবারের লালন স্বরণোৎসব-২০২৪ রমজান মাসে হওয়ায় একদিনের আলোচনার মধ্যে দিনটি উৎযাপনে সীমাবদ্ধ থাকবে। এবারে লালন স্বরণোৎসব উপলক্ষে গ্রামীণ মেলা বন্ধ থাকবে। ইতিমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, বাউল সম্রাট লালন শাহ তার জীবদ্দশায় ছেঁউড়িয়ার এই আখড়াবাড়িতে প্রতি বছর চৈত্রের দৌল পূর্ণিমা রাতে বাউলদের নিয়ে সাধু সঙ্গ উৎসব করতেন। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পরও এ উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা। এই উৎসবকে ঘিরে ইতিমধ্যে আখড়াবাড়িতে লালন ভক্ত অনুসারীদের আসতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট