1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 9:51 pm

স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে কুমিল্লা বিএমএ ও স্বাচিপের ফুলেল শুভেচ্ছা:

Reporter Name
  • Update Time : Saturday, March 23, 2024,
  • 247 Time View

 

মোঃ রেজাউল করিম (ব্যুরো চীফ কুমিল্লা)
আজ ২৩ মার্চ ২০২৪, শনিবার সকালে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউট এ স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ও মাননীয় প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এমপি কে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ( বিএমএ ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ ), কুমিল্লা’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বিএমএ ও স্বাচিপ এর সভাপতি ডা. আব্দুল বাকী আনিস, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা.আতাউর রহমান জসীম ও স্বাচিপ’র সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলমের নেতৃত্বে এ সাক্ষাৎকারে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত ডিজি কুমিল্লার কৃতি সন্তান অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের এনেস্থসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. আতিকুল ইসলাম, কুমিল্লা বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান সিদ্দিকী , কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. ইজাজুল হক, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সিনিয়র অধ্যাপক ডা. রেজাউল করিম,স্বাচিপ’র সিনিয়র নেতা অধ্যাপক ডা. আতোয়ার রহমান ,
বিএমএ’র যুগ্ম-সম্পাদক ডা. আব্দুল আওয়াল সোহেল, স্বাচিপ’র কেন্দ্রীয় নেতা ডা. হাবিবুর রহমান পলাশ,
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. আব্দুল হান্নান, স্বাচিপ’র প্রচার সম্পাদক ডা. মুঈদ খন্দকার,বিএমএ সিসি মেম্বার ডা. কবির হোসেন, ডা. ফকরুল আবেদীন জনি, ইসি মেম্বার ডা. মির্জা সিরাজ, ডা. রিদ ইসলাম দিপ প্রমুখ।

নেতৃবৃন্দ মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় কে ইদের পর বিএমএ’র ডক্টরস এন্ড ফ্যামিলি গেট টুগেদারে অতিথি হিসেবে অংশ গ্রহন ও কুমিল্লা ভিজিটের আমন্ত্রণ জানান। নেতৃবৃন্দ কুমিল্লা জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সমস্যা তুলে ধরলে মন্ত্রী দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ সময় বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম কুমিল্লা জেলার সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনগণের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কুমিল্লা বিএমএ হেল্থ ইন্সটিটিউট স্থাপনের জন্য জমি বরাদ্দ ও সার্বিক সহযোগিতা কামনা করলে মন্ত্রী দ্রুততম সময়ে বাস্তবায়নের আশ্বাস দেন।
চমৎকার আন্তরিক পরিবেশে এ অনুষ্ঠান আয়োজনের জন্য কুমিল্লার কৃতি সন্তান বার্ন ইন্সটিটিউটের অধ্যাপক ডা. আতিকুল ইসলামের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট