
স্টাফ রিপোর্টারঃ
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উক্ত ইউনিয়নের বৈদ্যের বাজার মাছ ঘাট এলাকায় ইউনিয়ন বিএনপি সভাপতি তাইজুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি সাঃ সম্পাদক মোঃ মোশাররফ মেম্বারের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়ার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌর বিএনপি সভাপতি হাজ্বী শাহজাহার মেম্বার, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি শফিউদ্দিন ভূইয়া, রফিকুল ইসলাম বিডিআর, ইকবাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাঃ সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহেল রানা, মোক্তার হোসেন মিন্টু, সোনারগাঁ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, বারদী ইউনিয়ন বিএনপি নেতা করিম রহমান, নিপুন হোসাইন, উপজেলা যুবদল নেতা মুশফিকুর রহমান মোহন, আলমাছ, আমিনুল সোনারগাঁ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ সোহাগ, সোনারগাঁ উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহ্বায়ক সুমন মোল্লা, রোকনুজ্জামান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেনঃ বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, সহ সভাপতি দাইয়ান ও রফিকুল ইসলাম, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাঃ সম্পাদক মোঃ দেলোয়ার মেম্বার, যুগ্ম সাঃ সম্পাদক আফজাল, বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপি নেতা আকবর, জিয়া, দেলোয়ার, বৈদ্যের বাজার ইউনিয়ন যুবদল নেতা মাহফুজ, সজল, সোহাগ, জীবন, ইমনসহ আরো অনেকে।