
জুয়েল রানা তুহিন:
পোশাকশিল্পসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে বন্ড সুবিধা গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। ঢাকা উত্তর বন্ড কমিশনারেট এর কার্যালয় টি আমদানি রপ্তানি ক্ষেত্রে একজন চৌকশ দক্ষ ও কর্মবীর খ্যাত সুযোগ্য কমিশনার ড. নাহিদা ফরিদীর গতিশীল কর্মতৎপরতায় ইতিবাচক কার্যক্রমে ব্যাপক উৎসাহব্যঞ্জক সাড়া ফেলেছে বলে নিশ্চিত হওয়া গেছে। জানাযায় –
একটি ব্যবস্থায় যোগ্য শিল্পপ্রতিষ্ঠান নির্ধারিত শর্তে শুল্ক-কর পরিশোধ ছাড়াই প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করে বন্ডেড ওয়্যারহাউসে সংরক্ষণ করতে পারে। এসব কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদনের পর তা বিদেশে রপ্তানি করা হয়। এ ব্যবস্থার ফলে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকরী মূলধনের ওপর চাপ কমে, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে থাকে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ে। একই সঙ্গে রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও বন্ড সুবিধা সহায়ক ভূমিকা রাখে। সরাসরি রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি প্রচ্ছন্ন রপ্তানিমুখী শিল্প, রপ্তানি প্রতিন্যাকরণ অঞ্চলের যোগ্য প্রতিষ্ঠান, অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে অবস্থিত নির্ধারিত শিল্পপ্রতিষ্ঠানও প্রযোজ্য শর্তে বন্ড লাইসেন্স বা নিবন্ধনের আওতায় আসতে পারে।
বন্ড কমিশনারেটের দায়িত্বের পরিধি বিস্তৃত। কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর প্রধান কার্যক্রম শুধু বন্ড লাইসেন্স প্রদানেই সীমাবদ্ধ নয়। নতুন শিল্পপ্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান, বিদ্যমান লাইসেন্সধারীদের কার্যক্রম পর্যবেক্ষণ, বার্ষিক লাইসেন্স নবায়ন ও নিরীক্ষা, অতিরিক্ত আমদানি প্রাপ্যতা নির্ধারণ, নতুন যন্ত্রপাতি ও কাঁচামাল অন্তর্ভুক্তি এবং কারখানা সম্প্রসারণ ও স্থানান্তর সংক্রান্ত রাজস্ব আদায়, ডিউটি ফ্রি শপ, ডিউটি পেইড ও ডিপ্লোমেটিক বন্ড প্রতিষ্ঠানের নিরীক্ষা ও তদারকি, বন্ডিং মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা এবং রপ্তানির বিপরীতে প্রকৃত বৈদেশিক মুদ্রা দেশে আসছে কি না, তা পর্যবেক্ষণও কমিশনারেটের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষ করে বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল নির্ধারিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে ব্যবহার হচ্ছে কি না, স্থানীয় বাজারে অবৈধভাবে সরবরাহ করা হচ্ছে কি না এবং লাইসেন্সের শর্ত যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করা রাজস্ব সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে নিয়মিত নিরীক্ষা, তথ্য যাচাই ও কার্যকর তদারকি সরকারের রাজস্ব ক্ষতির ঝুঁকি কমাতে পারে। কার্যক্রম এ দপ্তরের আওতাভুক্ত। এ ছাড়া হোম কনজাম্পশন বন্ড থেকে যথাযথ
ডিজিটাল ব্যবস্থাপনায় সেবার নতুন দিগন্ত বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর) বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে। দপ্তরের সরকারি ওয়েবসাইটে বন্ড লাইসেন্সের অবস্থা যাচাইয়ের সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির নাম, ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) অথবা ওয়্যারহাউস কোড ব্যবহার করে লাইসেন্সের তথ্য অনুসন্ধান করা যায়। এ ছাড়া ব্য লাইসেন্সের তালিকা, সতিনা ও নিষ্ক্রিয় লাইসেন্স, মোট লাইসেন্সের শ্রেণিভিত্তিক তথ্য, অডিট করা হয়নি এমন প্রতিষ্ঠানের তালিকা, লিয়েন ব্যাংক তথ্য, ব্যাংক হিসাব স্থগিতের তালিকা, দাবি ও কারণ দর্শানোর নোটিশ, সার্টিফিকেট মামলা এবং আদালতসংক্রান্ত তথ্য প্রকাশের ব্যবস্থা রয়েছে।
দপ্তরের তথ্যভান্ডারে বন্ড লাইসেন্সের স্বয়ংক্রিয় নবায়ন, বিআইএন নজরদারি, জেনারেল বস্তু নম্বর ও আট নম্বর যাচাই, লাইসেন্স স্থগিত, বিআইএন লক-আনলক এবং অব্যাহতি সনদসংক্রান্ত সেবার তথ্যও রয়েছে। এসব ব্যবস্থা সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়ার সুযোগ তৈরি করেছে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমে তথ্যের সহজলভ্যতা ও জবাবদিহি বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে।
গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা এক নির্দেশনায় কাস্টমস ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) মাধ্যমে বন্ড লাইসেন্স গ্রহণসহ বন্ডিং সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের বিষয়টি উল্লেখ করা হয়য়। অন্যদিকে ডিপ্লোমেটিক বন্ডের ওয়্যারহাউস কার্যক্রম সহজ করতে জ করতে ডিপ্লোমেটিক বন্ড অটোমেশন সিস্টেম চালু রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে সেবার স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুততা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। নন-ইনট্রসিভ প্রক্রিয়ায় বন্ডেড ওয়্যারহাউসের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে বন্ড অটোমেশন ব্যবস্থায় ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) ইস্যুর কার্যক্রমও শুরু হয়েছে। এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে বন্ডসংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়ায় সময় ও প্রশাসনিক জটিলতা কমানোর সুযোগ তৈরি হবে।
বিজিএমইএর প্রত্যাশা, অডিট ও কাস্টমস-ভ্যাট কার্যক্রম হোক সহজ: বঙ ব্যবস্থাপনায় ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাতে। গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে বিজিএমইএর পরিচালক কাজী মিজানুর রহমান বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. নাহিদা ফরিদীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সময় বিজিএমইএর অতিরিক্ত সচিব হাবিবুল ইসলাম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে বিজিএমইএর পরিচালক বন্ড অডিট এবং কাস্টমস ও ভ্যাটসংক্রান্ত কার্যক্রম আরো সহজ, স্বচ্ছ, দ্রুত ও ব্যবসাবান্ধব করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। দেশের তৈরি পোশাকশিল্পের রপ্তানি কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যেই এ প্রত্যাশার কথা কূলে ধরা হয়। বিজিএমইএর এ প্রত্যাশা বন্ড কমিশনারেটের সেবার মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ, রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন পরিকল্পনা, কাঁচামাল আমদানি, পণ্য উৎপাদন ও রপ্তানির সময়সূচির সঙ্গে বন্ডসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম সরাসরি সম্পৃক্ত। ফলে দ্রুত লাইসেন্স নবায়ন, নিরীক্ষা নিষ্পত্তি, আমদানি প্রাপ্যতা নির্ধারণ এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়া শিল্পপ্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট