
মোঃ আনিসুর রহমান শেলী : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কালিহাতী ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনার জন্য সভাপতি মনোনয়নসহ চার সদস্যবিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৬) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমোদিত এডহক কমিটিতে সভাপতিসহ চারজন সদস্য রয়েছেন। কমিটিতে সভাপতি, সদস্য সচিব, অভিভাবক সদস্য ও সাধারণ শিক্ষক সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে প্রবিধান অনুযায়ী নিয়মিত কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া কমিটির সদস্যদের আগামী পরীক্ষার ফলাফল উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সমন্বয়কের ভূমিকা পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে এ অনুমোদনপত্র জারি করা হয়।
এদিকে মাদ্রাসাটির নতুন এডহক কমিটি অনুমোদনের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।