বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অনুমোদনহীন ইটভাটা পরিচালনা, মধুপুরে ৩ লাখ টাকা জরিমানা ঢাকা উত্তর বন্ড কমিশনারেট কমিশনা ড. নাহিদা ফরিদীর ইতিবাচক আমদানি – রপ্তানি কার্যক্রমে ব্যাপক ভুমিকা রাখছে। রূপসায় ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।  ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, এমপি বাবুল টাঙ্গাইলে নতুন বাসস্টার্মিনালে বাসে আগুন দেয়ার চেষ্টা বীরগঞ্জে দিনমজুর ও কামলাকে মারধরের অভিযোগ সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার গুরুদাসপুরে পুরোদমে চলছে রবি শষ্য চাষের প্রস্তুতি  চাহিদামত রাসায়নিক সার না পেয়ে কৃষক চিন্তিত ধামরাইয়ের মাটিতে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান  হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরাঞ্চল, বেড়েছে শীতের অনুভূতি

অনুমোদনহীন ইটভাটা পরিচালনা, মধুপুরে ৩ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ  আনিসুর রহমান শেলী –

টাঙ্গাইলের মধুপুরে অনুমোদন ছাড়াই ইটভাটা পরিচালনা ও পরিবেশের ক্ষতিসাধনের দায়ে তিতাস ব্রিক ফিল্ডকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ি বাজারসংলগ্ন তিতাস ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইটভাটাটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। একই সঙ্গে অবৈধভাবে ইট উৎপাদনের মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের সদস্যরা অংশ নেন। এ সময় মধুপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও সহযোগিতা করেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে উপজেলা প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews