1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 10:11 pm

উপজেলায় প্রতিটি দপ্তরে মুক্তিযোদ্ধাদের জন্য একটি করে চেয়ার রাখার নির্দেশ, ২৬ মার্চের জাতীয় দিবসে স্থানীয় সংসদ তাহমিনা বেগমের।

Reporter Name
  • Update Time : Wednesday, March 27, 2024,
  • 198 Time View

 

 

মাদারীপুর প্রতিনিধি :

যথাযথ মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মাদারীপুরের ডাসার উপজেলায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচী পালন করেছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ৬.০০ টায় ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসে শুভ সুচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা সংলগ্ন প্রশাসনিক মাঠে প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ পুস্পস্তবক অর্পণ করেন ডাসার উপজেলা প্রশাসন। এরপর থানা পুলিশ প্রশাসন, , উপজেলা আনসার, গ্রাম পুলিশ, প্রেস ক্লাব, ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি,
মুক্তিযোদ্ধা সংসদ , দূর্নীতি প্রতিরোধ কমিটি , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষ ও সমাজের নানা শ্রেনী পেশা মানুষের পক্ষ থেকে স্ব স্ব ব্যানারে র‌্যালী ও পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় । ডাসার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮.১৫ স্বাধীনতা র‌্যালী ডাসারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। সকাল ৮.৩০ টায় ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ, থানার অফিসার ইনচার্জ, সফিক , আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন। এরপর পুলিশ, আনসার,ভিডিপি,গ্রাম পুলিশ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন উপজেলা প্রশাসন।
ডাসার উপজেলা সহকারী ভূমি কমিশনার মোঃ সায়েদুজ্জামান হিমু।

সকাল ১১.০০ টায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গে সাথে সৌজন্য সাক্ষাৎ সহ উন্নত মানের প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়। সকাল ১১.৩০ টায় উপজেলার নির্বাহী অফিসারের সভাকক্ষে মুক্তিযোদ্ধা সহ সকল সরকারি বেসরকারি রাজনীতিবিদ, ও সর্বস্তরের জনগণের সাথে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন – মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য ও মহিলা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম।

বার্তা প্রেরক :-
মাসুদ হোসেন খান

ছবি সংযুক্ত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট