1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 11:30 pm

কালকিনিতে হাতবোমা বানাতে গিয়ে নিহত একজন আহত দুইজন। 

Reporter Name
  • Update Time : Wednesday, March 27, 2024,
  • 438 Time View

মাদারীপুর প্রতিনিধি:

মোঃ বেলায়েত হোসেন।

মাদারীপুরের কালকিনি উপজেলার চর দৌলতখান ইউনিয়নে হাতবোমা বানাতে গিয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১টার দিকে কালকিনির চরদৌলত খান ইউনিয়নের দক্ষিণ সিডিখান গ্রামে এঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন বরিশালের মুলাদি উপজেলার বাটামারা গ্রামের মোছলেম শিকদারের ছেলে ৫০ বছর বয়সী মোদাচ্ছের শিকদার।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিডিখান গ্রামের ইউনুছ সর্দার নামের এক ব্যক্তির বাড়ির পাশে বসে হাতবোমা বানাচ্ছিলেন মোদাচ্ছের শিকদারসহ তিন-চার জন। এ অবস্থায় দুপুরের দিকে বোমা বিস্ফোরিত হয়ে ১ জন নিহত হয়।এছারা গুরুতর আহত হয় ২ জন। আহত দুই জনের পরিচয় পাওয়া যায়নি। কোন কারণে হাত বোমা তৈরি করছিলেন, সে বিষয় এখনো জানা যায়নি। তবে ঘটনার পরে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

এব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে চর দৌলতখান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বরিশালের সীমান্তবর্তী এলাকায় আড়িয়াল খা নদীর পাড় থেকে ।একজনের লাশ উদ্ধার করি। লাশের সারা শরীর আগুনে ঝলসান রয়েছে। তবে এলাকাবাসী থেকে জানতে পেরেছি। হাত বোমা বানানোর সময় তিনি নিহত হতে পারেন। এ ব্যাপারে অধিক তদন্ত করে জানানো যাবে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট