
আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টারঃ
\তুরস্কের সাংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেলের উদ্যোগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের গরীব, অসহায়,দুঃস্থ, মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল,ডাল,তেল,আটা,খেজুর,চিনিসহ বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করেন।১৭ মার্চ রবিবার দুপুরে ডঃ আসাদুর রহমান কলেজ মাঠে পাঁচ শতাধিক নারী,পুরুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ এবং নীলফামারীর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আসান আদেলুর রহমান আদেল, তুরস্কের প্রতিনিধি মিঃ বারিশ,মিঃ আলী, সংসদ সদস্যের পিএস রায়হানুল আহসান রমি, ডঃ আসাদুর রহমান কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমান শাহ, প্রভাষক ওয়াহেদুজ্জামান স্বপন,আনিছ প্রামানিক,মোশারফ হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সদস্য মোশারফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ কমল,অয়ন প্রমূখ।
(