1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 11:31 pm

কুমিল্লার দবিদ্বারে ৩৫ দিনের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বাধন।

Reporter Name
  • Update Time : Thursday, March 28, 2024,
  • 549 Time View

 

সাখাওয়াত হোসেন তুহিন
মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি
বেকার সমস্যা দুরীকরণের অন্যতম মাধ্যম ফ্রিল্যান্সিং। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্হানের লক্ষ্যে এ ফ্রিল্যান্সিং কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। কুমিল্লার দবিদ্বারে তথ্য ও যােগাযাগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় ৩৫ দিনব্যাপি ‘ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বােধন করা হয়ছে। বুধবার দুপুরে বিনামূল্যে ১০৫ ঘটার এ প্রশিক্ষণ আনুষ্ঠানিক ভাবে উদ্বােধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। এতে সভাপতিত্ব করেন, উপজেলা আইসিটি কর্মকর্তা রাফীদ উদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন,‘যুব সমাজ যেকােন দেশের মুল্যবান সম্পদ। উনয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের উপর অনেকাংশেই নির্ভরশীল। আমাদের যুব সমাজকে দক্ষ মানব সম্পদে রুপান্তরের লক্ষ্যে তথ্য ও যােগাযাগ প্রযুক্তি অধিদপ্তর বিভিন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। শিক্ষিত যুবকদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্হানের ব্যবস্থা করা সম্ভব হলে দেশে বেকারের সংখ্যা ও দারিদ্রতা উভয়ই হ্রাস পাবে। তাই শিক্ষিত যুবকদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এ প্রশিক্ষণের উদ্দেশ্য। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীরা আউটসার্সিং এর মাধ্যম বৈদেশিক মুদ্রা উপার্জন করতে সক্ষম হবে।
উল্লখ্য, ২৫ জন তরুণ-তরুণীকে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়ছ।

সাখাওয়াত হোসেন তুহিন
মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি
তাং ২৮/০৩/২০২৪ই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট