
কিশোরগঞ্জ : সৈয়দ আলীউজ্জামাম( মহসিন) জেলা প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার গচিহাটা কলেজ।
প্রত্যন্ত অঞ্চলের মনোরম প্রাকৃতিক পরিবেশে উপস্থিত এই প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠা লগ্ন থেকেই অগ্রণী ভুমিকা পালন করে আসছে, গচিহাটা পল্লি একাডেমি ও স্কুল & কলেজের প্রতিষ্ঠিতা সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা জবাব মোঃ মেজর (অব) আখতারুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জানাব মোঃ এডঃ সোহরাব উদ্দিন ।
স্কুল ও কলেজর ছাত্র ছাত্রী, অবিভাবকে, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতি অনুষ্ঠানস্থলকে করে তুলে উৎসব মুখর।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা রাখেন কটিয়াদি উপজেলার সম্মানিত চেয়ারম্যান ডাঃ মোঃ মুস্তাকুর রহমান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তৃতায় প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা জনাব মেজর (অব) আখতারুজ্জামানের প্রসংশা করে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও এলাকার শিক্ষা প্রসারে যথাযত ব্যাবস্থা গ্রহণ ও সকল প্রাকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।