1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 24, 2026, 8:18 am

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার, নকল সরবরাহকারীকে ২ বছরের জেল।

Reporter Name
  • Update Time : Sunday, March 3, 2024,
  • 312 Time View

 

স্টাফ রিপোর্টারঃ খান শাকিল

টাঙ্গাইলের মির্জাপুরে ১ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ঐ পরীক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে নকল সরবরাহকারীকে ২ বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

 

রবিবার (০৩ মার্চ)

উপজেলার রাজাবাড়ী কলেজ ভেন্যুতে এ ঘটনা ঘটেছে বলে, নিশ্চিত হওয়া গেছে।

 

বহিষ্কৃত পরীক্ষার্থী হলো- উপজেলার রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ পারভেজ আহমেদ ও নকল সরবরাহকারী রাজাবাড়ী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে প্রাইভেট শিক্ষক শাকিল সিকদার (২৭)

আরো জানা যায় যে ,পরীক্ষা চলাকালীন সময়ে ঐ পরীক্ষার্থীকে মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে নকল সরবরাহ করছিল। এমন সময় ওই কেন্দ্রে দায়িত্বে থাকা ট্যাগ অফিসার আব্দুল মালেক কক্ষ পরিদর্শন কালে নকলের বিষয়টি দেখতে পায়। পরে পরীক্ষার্থীকে কেন্দ্র সচিব বহিষ্কার করে এবং নকল সরবরাহকারীকে ২ বছরের জেল দেয় সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

ঘটনার সত্যতা সুনিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট