1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 1:47 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যাত্রীর ঢল গাড়ির তীব্র সংকট

Reporter Name
  • Update Time : Monday, April 8, 2024,
  • 239 Time View


স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর – গোড়াই এলাকায় সোমবার দুপুরের পর থেকে ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষের ঢল দেখা গেছে। যাত্রীর তুলনায় যাত্রীবাহী পরিবহন নিতান্তই অপ্রতুল। ফলে মির্জাপুর থেকে গোড়াই পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে অপেক্ষা করছেন যাত্রীরা।
ঝিনাইদহগামী পোশাকশ্রমিক রিনি খাতুন বলেন যে, দুপুর তিনটা থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছি, এখন সারে চারটা বাজলো। ঝিনাইদহ যাবো, কিন্তু বাস পাচ্ছি না।
গাইবান্ধাগামী গার্মেন্টস কর্মী রুমা আক্তার বলেন যে , বাস কাউন্টারে ভাড়া বাড়িয়ে দিয়েছে। গাইবান্ধা যেতে আগে লাগত ৫০০ টাকা এখন ঈদ উপলক্ষে নেয়া হচ্ছে ১,৩০০ টাকা। উপায় নাই, যেতেই হবে। গোড়াই কাউন্টারে কথা বলে জানা যায় যে, গাইবান্ধা টিকেট মূল্যঃ ১৩০০ টাকা। কুড়িগ্রাম টিকিট মূল্যঃ১৫০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে ।
সোমবার চারটার দিকে মির্জাপুর-গোড়াই এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় যে, দুপুরের পর থেকে কালিয়াকৈর, চন্দ্রা, গোড়াই-মির্জাপুর শিল্পাঞ্চল ছুটি হয়। এতে অনেক শ্রমিক বাড়ি যাওয়ার জন্য মির্জাপুর-গোড়াই এলাকায় ভীড় করেন। কয়েকজন মিলে ভাড়া করা নিজস্ব পরিবহনেরও ব্যবস্থা করেন।
ঈদুল ফিতরের সময় যত ঘনিয়ে আসছে, মহাসড়কে ততই বাড়ছে যানবাহনের চাপ। হাইওয়ে পুলিশ পয়েন্ট পয়েন্টে মোতায়েন রয়েছে। জেলা পুলিশ হাইওয়ে পুলিশের সাথে কাজ করছে। এবার ড্রোন দিয়ে জটলা করা পরিবহনগুলো দ্রুত স্থান ত্যাগ করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে।
গোড়াই হাইওয়ে থানার (এ এস আই ) সেলিম বলেন যে, দুপুরের পর থেকে মির্জাপুর-গোড়াই এলাকায় যাত্রীদের ঢল নেমেছে। যানবাহনের চাপ বেড়েই চলছে। তবে এখন পর্যন্ত আমার এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট