
স্টাফ রিপোর্টারঃ
মোঃ সম্রাট তালুকদার
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্ৰামে এ ঘটনা ঘটে।
এ সময়ে বাচ্চু মোল্যা (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটে এবং মাহাবুর শেখ (৩৮) নামে একজন আহত হন।
নিহত বাচ্চু মোল্যা কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের মৃত সাহেব মোল্যার ছেলে। আহত মাহবুর শেখ একই পৌরসভার বেন্দারচর গ্রামের মৃত সোনা শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোওয়াগ্ৰামের নজির ফকিরের বাড়ীতে রাজমিস্ত্রী হিসাবে কাজ করছিলেন বাচ্চু ও মাহাবুর শেখ। আজ সকালে ছাদে রড উঠানোর সময় অসাবধানতাবশতঃ রড বিদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজন ঘটনাস্থলেই জ্ঞান হারান অন্য জন গুরুতর অসুস্হ হয়ে পড়ে পড়েন।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু মোল্যা কে মৃত ঘোষণা করেন এবং আহত মাহাবুর শেখ কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এ ব্যাপারে কেও কোন অভিযোগ করেনি। মরদেহ পরবারের কাছে হস্তান্তর করা হয়েছে।