1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 10:07 pm

বিশিষ্ট ঠিকাদার মকসুদার রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : Monday, March 25, 2024,
  • 286 Time View

 

আজাদ হোসেন আওলাদ মিয়
স্টাফ রিপোর্টারঃ

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া মিয়া পাড়া গ্রামের বিশিষ্ট ঠিকাদার ও ডঃ আসাদুর রহমান কলেজ এর আজীবন দাতা সদস্য এবং সাবেক সাংসদ আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেলের চাচা প্রয়াত মকসুদার রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগুড়া ইউনিয়ন জাতীয় পার্টি কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সাংসদ আহসান আদেলুর রহমান আদেলের পিএস রায়হানুল আহসান রমি, জাতীয়পার্টি মাগুড়া ইউনিয়ন শাখার সহ:সভাপতি সাবেক ইউপি সদস্য মোজাহার হোসেন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ:সভাপতি সাংবাদিক কাওছার হামিদ,জগনাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ মাগুড়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি কাজী মেজবাহুজ্জামান,জাতীয় শ্রমিক পার্টি মাগুড়া ইউনিয়ন শাখার সভাপতি শামিম রেজা, শ্রমিক নেতা আহাদুল হক, জাতীয় পার্টির নেতা দীলিপ হোসেন,নীলফামারী জেলা মটর মালিক সমিতির চেইন মাস্টার আব্দুর রশিদ প্রমুখ। ইফতার মাহফিলে মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাগুড়া বাজার নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার মোহতামীম হাফেজ মাওলানা সায়েম আহম্মদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট