1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 11:33 pm

মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেল বোমা উদ্ধার আটক ১ জন।

Reporter Name
  • Update Time : Saturday, March 30, 2024,
  • 213 Time View

 

মাদারীপুর প্রতিনিধি:
মোঃ বেলায়েত হোসেন।

মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ নাসির কাজী নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজার থেকে নাসির কাজীকে আটক করা হয়। আটককৃত নাসির কুমিল্লা জেলার বাচ্চু কাজীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, কালকিনির ফাঁসিয়াতলা এলাকায় ককটেল বহন করে নিয়ে আসা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে স্কুলব্যাগ ভর্তি ককটেল বোমাসহ নাসির কাজী নামের একজনকে আটক করা হয়।

অভিযানে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশও অংশ নেয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা ভীড় করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটক নাসির দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন এলাকায় ককটেল, হাতবোমাসহ দেশীয় অস্ত্র এনে বিক্রি করতো। ধারণা করা হচ্ছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো আনা হয়েছিল।

তবে স্কুলব্যাগে কতগুলো ককটেল আছে এখনও বলা সম্ভব হচ্ছেনা। ঢাকা থেকে বোমা নিস্ক্রিয়করণ দল (ডিস ডিসপোজাল ইউনিট) আসলে ককটেলের সংখ্যা বলা যাবে। তাদেরকে খবর দেয়া হয়েছে। পরে এগুলো নিস্ক্রিয়করণ করা হবে।

মোঃ বেলায়েত হোসেন।

ছবি সংযুক্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট