1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 3:38 pm

মির্জাপুরে মাটি ভর্তি ডাম্প ট্রাকের ধাক্কায় ২জনের মৃত্যু, আহত ৫

Reporter Name
  • Update Time : Sunday, March 17, 2024,
  • 290 Time View

 

স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
টাঙ্গাইলের মির্জাপুরে মাটি ভর্তি ডাম্প ট্রাকের ধাক্কায় বিদ্যুৎ চালিত অটো রিক্সার চালকসহ ২জনের মৃত্যু হয়েছে। এছাড়া অটোর ৫জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে ২জনকে কুমুদিনী হাসপাতালে এবং ৩জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলো: মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের শওকত হোসেন (৪৫), তার স্ত্রী লাকি বেগম (৩৫) এবং ৯ বছরের শিশু কন্যা মরিয়ম আক্তার এবং বগুড়ার সারিয়াকান্দি এলাকার আমিনুল ইসলাম (৩২)। আহত ১জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সাথে কথা বলে জানা যায় যে ,শনিবার রাত সাড়ে ৯ টার দিকে বাড়ি থেকে নাইট ডিউটি করার জন্য কমফিট কম্পোজিট নীট লিঃ
এই কারখানায় নিয়োজিত ২জন পোশাক শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। বলে সুনিশ্চিত হওয়া গেছে। বিদ্যুৎচালিত অটো রিকসাযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইন দিয়ে কর্মস্থলে যাওয়ার পথে গোড়াই নাজিরপাড়া নামকস্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা মাটি ভর্তি ১টি ডাম্প ট্রাক অটোরিক্সাটিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই সুশান্ত বাকালীর(২৭) মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অটো রিক্সা চালক তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়। আহত ৫ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম জানায় যে,ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ২জন মারা গেছেন। এছাড়া আহতদের মধ্যে ৩জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। ২জন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক ডাম্প ট্রাকটি আটক করতে পুলিশ কাজ করছেন বলে তিনি জানান।

স্টাফ রিপোর্টার: খান শাকিল
তারিখ: ১৭-০৩-২০২৪
সংযুক্তি ছবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট