1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 6:53 pm

মুন্সীগঞ্জে ৫ টাকায় ব্যাগ ভর্তি ইফতার সামগ্রী

Reporter Name
  • Update Time : Friday, March 22, 2024,
  • 225 Time View

স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে মাত্র ৫ টাকায় রকমারি ইফতার সামগ্রী ব্যাগ ভরে বাড়ি ফিরেছেন শতাধিক নারী-পুরুষ।

শহরের উত্তর ইসলামপুর এলাকার ইদ্রিস আলী মাদবর পলিটেক ইনস্টিটিউট প্রাঙ্গণের সড়কে এ ইফতার বাজারের আয়োজন করে ‘মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র’নামে একটি সংগঠন।

স্টলে স্টলে সাজানো হয় ইফতারের ৭টি খাদ্য সামগ্রী। ৫ টাকার বিনিময়ে মুড়ি,ছোলা,চিনি,তেল,খেজুর,ডাল ও পেঁয়াজ কিনে নেন ক্রেতারা। শতাধিক পরিবার ওই ইফতার বাজার থেকে ইফতারি সামগ্রী কিনে নেন।

আয়োজক সংগঠনের সভাপতি মো: বায়েজিদ খান বলেন,এবারই প্রথম ৫ টাকায় ইফতার দেওয়ার আয়োজন করি।সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতারের কিছু তুলে দিতে পেরেছি।ভবিষ্যতে আরও বড় রকমের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।এবার রোজায় শতাধিক পরিবারের মাঝে এই ইফতার বাজারের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট