1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 10:10 pm

রাজবাড়ীতে স্কুলসহ ৮টি দোকান আগুনে পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : Monday, March 25, 2024,
  • 233 Time View

 

মোঃ শফিকুর রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি :

রাজবাড়ীর পাংশায় ১টি কিন্ডার গার্ডেন স্কুলসহ ৮ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৫ মার্চ) রাত ২টার দিকে উপজেলার পারনারায়নপুর শশাংক মোড়ে কায়সার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১টি কিন্ডার গার্ডেন স্কুলসহ ৮টি দোকানের সমস্ত মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে বলে জানিয়েছেন পাংশা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রয়েল আহম্মেদ।

তিনি জানান, রাতেই আগুন লাগার সংবাদ পেয়ে দুই ইউনিট নিয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় তিন ঘন্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তিনি আরও বলেন, বৈদ্যুতিক শকসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

স্থানীয়রা জানান হঠাৎ রাতে মার্কেটে আগুন দেখতে পেয়ে আমরা আগুন নিভাতে চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ১৮ থেকে ২০ লক্ষ টাকার মত ক্ষয় হতে হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বার্তা প্রেরক :-
মোঃ শফিকুর রহমান
রাজবাড়ী জেলা প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট