1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 11:34 pm

রানীশংকৈলে বিনামুল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ 

Reporter Name
  • Update Time : Wednesday, March 27, 2024,
  • 248 Time View

মোঃ রবিউল ইসলাম রাণীশংকৈল উপজেলা প্রতিনিধ:

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বোরো আউস ধান ও রাসায়নিক সার বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে ২৭ মার্চ (বুধবার ) সকালে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, জাতীয় পার্টি নেতা – আবু তাহের, মুক্তিযোদ্ধা হবিবর রহমান,

রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও সভাপতি মোবারক হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার সভাপতি পেয়ার আলীসহ বিভিন্ন উপ-সহকারি কৃষি অফিসার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

 

স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম কৃষকের নানা দিক নির্দেশনামূলক কথা বলেন। তিনি জানান এ কর্মসূচির আওতায় ৩৪০০ জন কৃষককে

আউস ধানের বীজসহ প্রতিজনকে ২০ কেজি সার দেয়া হবে এবং ৭৫০ জন কৃষককে ১ কেজি করে পাট বীজ দেয়া হবে |

 

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ- সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম |

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট