1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 5:14 pm

সামাজিক সংগঠন “মানবিক আশুগঞ্জ”র উদ্যোগে সেহরী বিতরন

Reporter Name
  • Update Time : Thursday, March 21, 2024,
  • 227 Time View

সালমান রহমান,
আশুগঞ্জ(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন” মানবিক আশুগঞ্জ” এর উদ্যোগে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে এতিম,দারিদ্র ও ছিন্নমুল মানুষের মাঝে সেহরী বিতরন করা হয়েছে।
এ-উপলক্ষ্যে বুধবার রাতে সামাজিক সংগঠন মানবিক আশুগঞ্জের আয়োজনে  অনুষ্ঠিত উক্ত সেহরী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেহরী হিসেবে রান্না করা খাবার বিতরন করেন   আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ।
এ সময় সেহরী বিতরন অনুষ্ঠানে অন্যান্যদোর মাঝে উপস্থিত ছিলেন  সংগঠনের সভাপতি মোঃ আলাউদ্দিন,আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দৈনিক দেশকালের আশুগঞ্জ প্রতিনিধি ও জাতীয় অনলাইন বিডি টাইমস নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক জহির সিকদার, স্বদেশ প্রতিদিনের আশুগঞ্জ প্রতিনিধি সাংবাদিক বাবুল সিকদার,সংগঠনের সহ সভাপতি
মারজিত সরকার,সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এ সময় সংগঠনের পক্ষ হতে আশুগঞ্জ রেলষ্টেশন,আলমনগর ও আশুগঞ্জ বাজারের প্রায় ২০০ লোকজনকে  সেহরী  হিসেবে রান্না করা খাবার বিতরন করেন।
উল্লেখ যে,অন্যান্য বছরের মতো এ বছর ও তারা মাসব্যাপী  ছিন্নমুল মানুষের মাঝে সেহরী ও ইফতার বিতরন করবেন।
সালমান রহমান
আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট