
শাহারুখ আহমেদঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ঘিরে চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। এরই অংশ হিসেবে সোনারগাঁ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীদের মধ্যে সুপরিচিত উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের কাঁচপুর ইউনিয়ন সভাপতি মোঃ মাহবুব পারভেজ। উপজেলা আঃ লীগ ও যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে ত্যাগী, বিনয়ী ও পরশ্রমী নেতা হিসেবেই তিনি পরিচিত।
২৭ মার্চ বুধবার বিকেলে সোনারগাঁ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে লিফলেট বিতরণ পথসভা ও গনসংযোগ করেন মাহবুব পারভেজ ও তার পক্ষে উক্ত পৌর এলাকার আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। তাছাড়া পৌর আওয়ামী যুবলীগের অংশগ্রহণে পৌরসভা কার্যালয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় জনগনের কাছ থেকে ব্যাপক সাড়া ও উৎসাহ পান মাহবুব পারভেজ।
এসময় মাহবুব পারভেজ বলেন, সোনারগাঁয়ের অবহেলিত অঞ্চলের মানুষের মনের বাসনা হিসেবে আমার এই নির্বাচনে অংশগ্রহণ। সুদীর্ঘ সময় রাজনীতিতে জড়িত থেকে বিভিন্ন জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করেছি। মানুষের সুখে দুখে তাদের সঙ্গ দিয়েছি। ফলে সমগ্র সোনারগাঁব্যাপী আজ ব্যাপক সাড়া পাচ্ছি। তাই আমি আশাবাদী নির্বাচনের দিন জনগণ সঠিক ব্যক্তিকেই সমর্থন দিবে ও আমার নেতা নারায়ণগঞ্জ-৩ এর সাংসদ আব্দুল্লাহ আল কায়সারের স্মার্ট সোনারগাঁ বিনির্মাণের পদক্ষেপকে বাস্তবায়ন করতে সহায়ক হবে।
গণসংযোগ কালে স্থানীয়রা বলেন, মাহবুব পারভেজ দীর্ঘ দিন যাবত আওয়ামী যুবলীগের রাজনীতিতে জড়িত রয়েছেন। কখনোই মাহবুব পারভেজকে জনগণের বিপক্ষে অবস্থান করতে দেখিনি। তিনি ছিলেন সর্বদা ত্যাগী ও বিনয়ী স্বভাবের। তাই পরবর্তী সময়ে মাহবুব পারভেজ’র মতো একজন একনিষ্ঠ নেতাই উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেশ ও জনগণের জন্য জরুরী।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সিঃ সহ-সভাপতি দেওয়ান কামাল, পৌর যুবলীগের সাঃ সম্পাদক ফয়জুর হাসান বাবু, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ও সাঃ সম্পাদক নাজমুল হক ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, বারদী ইউনিয়ন যুবলীগের সাঃ সম্পাদক মোঃ শরীফ সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর লায়ন মোঃ মোশারফ হোসেন, কাঁচপুর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাঃ সম্পাদক কামরুল হাসান ভুঁইয়া, কাঁচপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাঃ সম্পাদক মোঃ মোখলেসুর রহমান, পৌরসভা ৫নং ওয়ার্ড আঃ লীগের সভাপতি আবু হানিফ মোল্লা ও সাঃ সম্পাদক গিয়াস কামাল, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, আওয়ামী নেতা ও সমাজ প্রধান খালেক প্রধান, পৌর ৪নং ওয়ার্ড সাঃ সম্পাদক মোঃ আবেদ হোসেন, পৌর ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলী নূর খোকা ও সাঃ সম্পাদক মনির হোসেন গোলজার, পৌর ২নং ওয়ার্ড যুবলীগের সাঃ সম্পাদক আবু কাউসার, পৌর ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কাশেম, পৌর এলাকার ৪নং ওয়ার্ড সাঃ সম্পাদক দ্বীন মোহাম্মদ, কাঁচপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সাঃ সম্পাদক মোঃ শামীম আহমেদ, আওয়ামী নেতা লাল চাঁন প্রাধান, তোতা মিয়া, আবু জাহের, মোঃ এ্যামিলি, মোঃ মাসুদ রানা, আজিবর, আরিফ, হাজী মোবারক হোসেন মোঃ রুহুল আমিন, মোঃ সজীব খান, শেখ পারভেজ, মারুফ খান ফাহিম, মিনহাজুর রহমান, মোঃ শেখ কবির ও মোঃ আলিফসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা।