1. : blogprofile : Kazi Aslam
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 22, 2026, 10:06 pm

স্মার্ট সোনারগাঁ বিনির্মাণে সৎ একনিষ্ঠ ব্যক্তির বিকল্প নেই

Reporter Name
  • Update Time : Monday, March 25, 2024,
  • 209 Time View

 

স্টাফ রিপোর্টারঃ
২০২৪ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণা। আসন্ন এই নির্বাচনে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে এবার একাধিক প্রার্থীদের মধ্যে অন্যতম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের সাঃ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার। ত্যাগী, বিনয়ী ও পরিশ্রমী নেতা হিসেবেই তিন জনমুখে বেশ পরিচিত।

প্রচারণার অংশ হিসেবে ২৫ মার্চ সোমবার বিকেলে উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ড মাইনকা ভিটা এলাকায় প্রায় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে উঠান বৈঠক করেন পৌর আওয়ামী যুবলীগের নেতাকর্মী ও আলী হায়দারের সমর্থনকারীরা। অনুষ্ঠান শেষ সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আলী হায়দার বলেন, আমি নিজ ইচ্ছায় এই নির্বাচনে আসিনি। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সোনারগাঁ অনেকাংশেই অবহেলিত এলাকা হিসেবে শীর্ষে রয়েছে। বিগত ৩০ বছরের রাজনৈতিক জীবনে মানুষের মনে যতটুকু স্থান করতে পেরেছি সেই জায়গা থেকেই সনমান্দিসহ সোনারগাঁয়ের অবহেলিত অঞ্চলের মানুষের মনের বাসনা হিসেবে আমার এই নির্বাচনে অংশগ্রহণ।

আমি যেহেতু সোনারগাঁয়ের একটি অবহেলিত অঞ্চলে জন্মগ্রহণ করেছি তাই এসব বঞ্চিত ও অবহেলিত জনগণের মনের দুঃখ কষ্ট বুঝতে পারি। ইতিমধ্যে আমার নেতা আব্দুল্লাহ আল কায়সার স্মার্ট সোনারগাঁ বিনির্মাণের পদক্ষেপ গ্রহন করেছেন। তবে সেই পদক্ষেপ বাস্তবায়নের জন্য বঞ্চিত জনগণের আর্থ সামাজিক ও অবকাঠামো মূলক উন্নয়ন জরুরী। তাই আমার নেতার উদ্দেশ্য সহজিকরণে আসন্ন নির্বাচনে জয়ী হয়ে বঞ্চিত মানুষের দুঃখদুর্দশা নিয়ে কাজ করতে চাই।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, স্মার্ট সোনারগাঁ বিনির্মাণে একজন সৎ-একনিষ্ঠ, জনকল্যাণমুখী নেতার বিকল্প নেই। আলী হায়দার তমনই একজন ব্যক্তিত্বের মানুষ। তার দীর্ঘ রাজনৈতিক জীবন সম্পর্কে সোনারগাঁবাসী কমবেশি অবগত রয়েছে। তিনি একজন আস্থাভাজন ও বিশ্বাসী। আমরা চাই উপজেলা চেয়ারম্যান হিসেবে আলী হায়দারকে নির্বাচনে জয়ী করে সোনারগাঁয়ের প্রান্তিক পর্যায়ের মানুষদের উন্নন ঘটাতে।

অনুষ্ঠানে পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী নেতা ও সমাজ প্রধান খালেক প্রধান, পৌর যুবলীগের সাঃ সম্পাদক ফয়জুর হাসান বাবু, সাবেক কাউন্সিলর লায়ন মোঃ মোশারফ হোসেন, ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলী নূর খোকা ও সাঃ সম্পাদক মনির হোসেন গোলজার, ২নং ওয়ার্ড যুবলীগের সাঃ সম্পাদক আবু কাউসার, ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কাশেম।
শিল্পী রিপন খাঁনের অনুষ্ঠান পরিচালনায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী নেতা লাল চাঁন প্রাধান, তোতা মিয়া, মোঃ মাসুদ রানা, আজিবর, আরিফ, হাজী মোবারক হোসেনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংঘটনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট