
মামুন ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মাননীয় পুলিশ সুপার, মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার-ইনচার্জ, (কোতয়ালী জোন), ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৯/০৩/২০২৪ খ্রিঃ ১২.৫৫ ঘটিকার সময় কোতয়ালী থানাধীন কানাইপুর বাজারস্থ ফরিদপুর টু মাগুরা রোডের পার্শ্বে জনৈক আলম কনফেকশনারী দোকানের সামনে হতে আসামী ১। বাবুল মোল্যা বাবলা (৩১) পিতা- শাখাওয়াত হোসেন, মাতা- পেয়ারী বেগম, সাং- শ্রীফুলতলী, ২। মোঃ ফয়সাল খান সাইফুল (২০) পিতা- জাহাঙ্গীর খান, মাতা- আসমা বেগম, সাং- পশ্চিম গঙ্গাবর্দী উভয় থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুরদেরকে সর্বমোট ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ধৃত করেন। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।