বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০ ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন্ডার সমতা ও আত্মরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিকে হত্যা, ঘাতক গ্রেফতার।

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

 

লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালীন মসজিদের ভেতরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হাফিজ মিয়া নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক জসিম মিয়াকে গ্রেফতার করেছে।

 

আজ রবিবার (৩ মে) ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই নৃশংস ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের জামাত চলাকালীন হঠাৎ জসিম মিয়া হাফিজ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাফিজ মিয়াকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

 

ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরীর নেতৃত্বে দ্রুত অভিযান পরিচালিত হয়। পুলিশ অভিযুক্ত জসিম মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত ও অভিযুক্ত ব্যক্তি উভয়ই একই এলাকার বাসিন্দা।

 

পুলিশ বলছে আমরা দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করেছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টির গভীর তদন্ত চলছে এবং খুব শীঘ্রই বিস্তারিত জানানো হবে।”

 

পবিত্র উপাসনালয়ে এমন সহিংস ঘটনায় পুরো মৌলভীবাজার জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews