বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০ ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন্ডার সমতা ও আত্মরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রুপসায় গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদূর্ভোগ লাঘবের দাবীতে ১১ দলীয় ঐক্যের “গণ মিছিল” ও সমাবেশ অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : আজ

২-রা মে,বিকাল ৫-টায় ১১ দলীয় ঐক্য খুলনা জেলা শাখার উদ্যোগে রূপসা পুর্ব বাসস্টান্ডে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

গন মিছিল পুর্ব সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য করেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান। রূপসা উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ ইমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম,জেলা কর্মপরিষদ সদস্য ও তেরখাদা উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক এনামুল হক।

রূপসা উপজেলা জামায়াতের আমীর মাওঃ লাবিবুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তেরখাদা উপজেলা আমির মাওঃ মুশফিকুর রহমান, বটিয়াঘাটা উপজেলা আমীর মাওঃ ইউসুফ,রূপসা উপজেলা নায়েবে আমীর মোঃ রেজাউল কবীর খান, খুলনা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আল্ আমিন গোলদার, বটিয়াঘাটা উপজেলা নায়েবে আমীর মাওঃ আশরাফ আলী, রুপসা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ জসিমউদ্দিন, বটিয়াঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আঃ হাই,তেরখাদা উপজেলা জামায়াতের সেক্রেটারি নাহিদ হাসান, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সভাপতি,সেক্রেটারি সহ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল,কর্মী,সমর্থক প্রমুখ।

গন মিছিলটি পূর্ব রূপসা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে রূপসা রেল স্টেশন মোড় গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews