বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

 

লুৎফুর রহমান রানা

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

 

আজ (৪ মে) মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার সকাল ১০.৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

 

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়।

 

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

 

একই অনুষ্ঠানে এপ্রিল/২০২৬ মাসের পারফরমেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ থানা এবং অফিসারদের পুরস্কৃত করা হয়।

 

পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন বড়লেখা থানার পুলিশ পরিদর্শক জনাব মনিরুজ্জামান খান।

 

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার জয়ন্ত সরকার, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সদর ট্রাফিকের টিএসআই মোতালেব মিয়া, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মোঃ জাহিদুল ইসলাম।

 

এছাড়া ০৭ টি চোরাই মোটরসাইকেল, ০১ টি এক্স করোলা প্রাইভেট কার, ৬৫ পিস ইয়াবা, ৪২০ গ্রাম গাঁজা, রাজনগর থানার হত্যা মামলার ০৩ জন আসামী গ্রেফতারসহ মোট ১১ জন আসামী গ্রেফতার করায় জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

 

এর পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়, মৌলভীবাজার এর অপরাধ শাখার দাপ্তরিক কাজসমূহ অত্যন্ত সততা ও দক্ষতার সহিত পালন করা সহ আনুষাঙ্গিক অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় এএসআই মোঃ মাসুম আহমেদকে পুরস্কৃত করা হয়।

 

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব সাইফুল হকসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান এবং সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews