রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম।  কালিহাতীতে বালু বিক্রির রাস্তা নিয়ে বিরোধ, আহত একাধিক

গজারিয়ায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৩ সদস্যসহ ৯ জন গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের তিন সদস্যসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।

 

মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোরাচক বাউশিয়া শিকদার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আল আমিন (৩৬) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে,এই সময় একই গ্রামের আরেক অভিযুক্ত রুহুল আমিন (৩৮), পিতা- বাচ্চু মিয়া, তাকেও নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ,এছাড়াও কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা রুবেল (৩১) নামের আরও এক সদস্যকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছিদ্দিকুর রহমানের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্টভুক্ত আরও ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান,আমাদের অভিযান অব্যাহত রয়েছে, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews