বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

সালথায় মাদক সেবনে চার যুবক কারাদণ্ডে দণ্ডিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

 

সাইদ গাজী,সালথা,( ফরিদপুর) প্রতিনিধি:

 

ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবনের দায়ে চার যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. দবির উদ্দিন এ দণ্ডাদেশ প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন— সাইফুল ইসলাম (৪০), কামাল সরদার (৪০), মো. বাবলু মাতুব্বর (৩৫) ও হোসেন ফকির (৩৭)। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মাদক সেবনের সময় তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক এ দণ্ডাদেশ দেন।

 

আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও প্রদান করেন। এর মধ্যে সাইফুল ইসলাম ও কামাল সরদারকে ২০০ টাকা করে এবং বাবলু মাতুব্বর ও হোসেন ফকিরকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে প্রশাসন নিয়মিতভাবে তৎপর রয়েছে। মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews