বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

কটিয়াদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর নাম বিকৃত করে ব্যানার, এলাকায় সমালোচনা

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

 

সৈয়দ আলীউজ্জামান : কিশোরগঞ্জ

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শহীদ প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম বিকৃত করে ব্যানার প্রকাশের অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।

 

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের লোহাজুড়ী সড়কের পাশে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘কাটা খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে একটি ব্যানার প্রস্তুত করা হয়। তবে ওই ব্যানারে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’-এর পরিবর্তে ‘জিয়ার কাটা খাল’ লেখা হয়েছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

 

ব্যানারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। একজন সাবেক রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষকের নাম এভাবে বিকৃত করা হয়েছে কেন—এ প্রশ্ন তুলেছেন অনেকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ জানান, তিনি ব্যানারটি দেখেননি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ব্যানারটি ইউনিয়ন পরিষদ থেকে এভাবেই তৈরি করে দেওয়া হয়েছে এবং এখন পরিবর্তনের সুযোগ নেই।

 

অন্যদিকে, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম দাবি করেন, ব্যানারটি উপজেলা অফিস থেকেই তৈরি করা হয়েছে এবং এ বিষয়ে তিনি অবগত নন।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ মে) বিকেল ৩টায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জেলা প্রাণিসম্পদ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ বদরুদ্দোজার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews