বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সিভিল সোসাইটির অ্যাকশন কমিটির সভা অনুষ্ঠিত  ‎দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার ‎ তবকপুর ভূমি অফিসে ঘুষ লেনদেন, দরকষাকষির ভিডিও প্রকাশ্যে বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

কালিহাতী নার্সিং ইনস্টিটিউটে আনন্দঘন পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :

দেশের অন্যতম নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান কালিহাতী নার্সিং ইনস্টিটিউটে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার(৬ মে) দুপুরে প্রতিষ্ঠানের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কালিহাতী নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডাঃ মিজানুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক আহমেদ সাফি, এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম,কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক জহুরুল হক বুলবুল,প্রতিষ্ঠান পরিচালক প্রশাসন আব্দুল আজিজ,পরিচালক অর্থ আব্দুল মালেক, কালিহাতী উপজেলা ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির সভাপতি হিরণ সিদ্দিকী প্রমূখ।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাসুদা আক্তার নাদিরা।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে পাঠ করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে এবং শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ মিজানুর রহমান বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি একটি মহান সেবা। মানবসেবার ব্রত নিয়ে তোমাদের এই পথচলা শুরু হলো। দক্ষ নার্স হিসেবে নিজেদের গড়ে তুলে তোমরা দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।

 

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদা আক্তার নাদিরা নবীনদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা মেনে চলে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

 

এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র শিক্ষার্থীদের পক্ষ থেকে নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখা হয় এবং নবীনদের পক্ষ থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান, নৃত্য এবং নাটিকা পরিবেশন করেন।

 

বিশেষ করে নার্সিং পেশার গুরুত্ব ও মানবিক দিকগুলো নিয়ে অভিনীত নাটিকাটি উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

 

নবীন বরণের এই দিনটি নতুন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস প্রাঙ্গণে এক উৎসবের আমেজ সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews