রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় স্বাধীনতার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে নেমে একই পরিবারের ৪ জনের মৃত্যু আহত বিএন’পি নেতাকে দেখতে হাসপাতালে নেতা-কর্মীসহ জিএম কামরুজ্জামান টুকু। রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন মুক্তারুল ইসলাম ভুট্টো সভাপতি, আব্দুল জব্বার সাধারণ সম্পাদক পটুয়াখালীতে হাম উপসর্গে গত ৫  মাস ১৫ দিনে আক্রান্ত ২,৩৩১, মৃত্যু -১ কালিহাতী রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত রূপসা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক আটক।   উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী  ফরিদপুর জেলায় ৩য় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

গাজীপুরে পুলিশের অভিযানে বাসনে ৯ আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

 

বৃহস্পতিবার(৬ মে) পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারদের মধ্যে হত্যা মামলার আসামি, মাদক ব্যবসায়ী ও চোরচক্রের সদস্যরা রয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো— নুর আলম মিয়া (২৩), মো. তানভীর আহমেদ (২৫), রোমান ব্যাপারী (৩২), মো. ফারুক তালুকদার (৩০), মো. রানা হোসেন (২৬), মেহেদী হাসান রনি (৩৫), নাহিদা (৪০), মো. সোহেল (২৯) ও মো. রানা হোসেন (২৬)।

 

 

জিএমপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের মধ্যেও এই অভিযানে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews