সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার গাজীপুরে হোটেল কক্ষে গৃহবধূ হত্যা; ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন করলো পিবিআই  তামার তারে নির্যাতন, ২১ মাস পর নাঈম হত্যার রহস্য উন্মোচিত করলো- পিবিআই  রূপসায় চিংড়ি বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে জেলা মৎস্য কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত। 

তানোরে গভীর নলকূপ অপারেটরের দৌরাত্ম্যে অতিষ্ঠ কৃষক!

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

 

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন- টুটুল।

 

রাজশাহীর তানোর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) একটি গভীর নলকুপ অপারেটরের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির

অভিযোগ উঠেছে।

এতে করে স্কীমভুক্ত কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

 

ভুক্তভোগী কৃষকরা বলছে, আওয়ামী দোসর (শামসুর রহমান) রাতারাতি খোলস পাল্টিয়ে জামায়াত নেতা সেজে এমপির নাম ভাঙ্গিয়ে নানা অজুহাতে কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে। তার এসব কর্মকাণ্ডের কারণে এমপি ও জামায়াত নিয়ে সাধারণ মানুষের মাঝে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হচ্ছে। তার ওপর জামায়াতের আদর্শিক নেতাকর্মীরাও চরম অসন্তুষ্ট হয়ে উঠেছে।

 

এ ঘটনায় গত ৩-মে স্কীমের কৃষকদের পক্ষ থেকে (কাবিল কাজী) বাদি হয়ে অপারেটর শামসুর রহমানের

বিরুদ্ধে বিএমডিএ’র নির্বাহী  প্রকৌশলী ও  তানোর জোনের সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) জেএল নম্বর-১৪৬ মোহর মৌজায় ১৮২ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের অপারেটর (শামসুর রহমান) আওয়ামী লীগ পরিবারের সন্তান। তিনি বিভিন্ন অযুহাত দেখিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। তিনি ঠিকভাবে কৃষকদেরকে পানি দেন না। গভীর নলকূপে ঠিক মতো তাকে পাওয়া যায় না। তিনি অন্যায়ভাবে অতিরিক্ত হারে বিঘা প্রতি ১৬০০ টাকা ধার্য করে কৃষকদের কাছ থেকে টাকা আদায় করেন।

 

এছাড়াও ড্রেন মেরামত, ঘট্রান্সফরমার মেরামত, পাহারাদার, লাইনম্যান ইত্যাদি অজুহাতে কৃষকের কাছে থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন।

 

কৃষক কাবিল বলেন, তার আমার প্রায় পাঁচ বিঘা জমি আছে। তার এসব জমিতে ঠিকমতো কখানোই সেচ দেয়া হয় না। স্থানীয় কৃষকেরা সমিতির মাধ্যমে গভীর নলকুপ পরিচালনা করার দাবি করে আসছেন। কিন্ত্ত তাদের দাবি আমলে নেয়া হচ্ছে না।

 

স্কীমের কৃষকদের দাবি তাদের মতামতের ভিত্তিতে নতুন অপারেটর নিয়োগ ও সমিতির মাধ্যমে গভীর নলকুপ পরিচালনা করতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

 

এবিষয়ে জানতে চাইলে অপারেটর শামসুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত ১৭ বছর কে আওয়ামী লীগ ছিলো না?।তিনি বলেন, কোনো কৃষকের অভিযোগ নাই, কেউ প্রমাণ করতে পারলে তিনি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিবেন।

 

এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews