সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার গাজীপুরে হোটেল কক্ষে গৃহবধূ হত্যা; ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন করলো পিবিআই  তামার তারে নির্যাতন, ২১ মাস পর নাঈম হত্যার রহস্য উন্মোচিত করলো- পিবিআই  রূপসায় চিংড়ি বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে জেলা মৎস্য কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত। 

পটুয়াখালীতে স্বর্গীয়া  মা’র অসিহত পূরনে বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইলচেয়ার অনুদান  

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধার্থে পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে  স্বর্গীয়া মুকুল রানী কর্মকারের আত্মার শান্তি কামনায় হুইল চেয়ার অনুদান দিয়ে স্বর্গীয়া মাতার অসিহত পূরন করলেন দুইপুত্র সঞ্জয় কর্মকার ও সনাতন কর্মকার।

রোববার (১০ মে) বেলা ১১ টায়  পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে প্রধান শিক্ষিকা নূর-ই-রশিদ মাকছুদা লাইজু এর কাছে হুইলচেয়ার হস্তান্তর করেন স্বর্গীয়া মুকুল রানী কর্মকারের পুত্র সঞ্জয় কর্মকার।

 

এ সময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সুলতানা গুলশান আরা, জুনিয়র শিক্ষিকা কবিতা সিকদার, শিক্ষা সহকারি সোহেল মাতুব্বর, শিক্ষা সহকারি সালেহা বেগম, জাহাঙ্গীর হাওলাদার, দুলাল হাওলাদারসহ বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরাসহ অভিভাবক ও কর্মচারিবৃন্দ।

জানা গেছে, পুরান বাজারের বাসিন্দা ও পানজা বিড়ি লিঃ এর কর্মকর্তা সঞ্জয় কর্মকার এর  মাতা মুকুল রানী কর্মকার (৫৯) ২০১৯ সালে তিনি হেমোরেজিক স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থতার পর ১৪ এপ্রিল  ২০২৬ মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তিনি ইহলোক ত্যাগ করেন (ওঁ দিব্যান লোকান স্ব-গচ্ছতু)। মৃত্যুকালে মুকুল রানী কর্মকার দুই ছেলের কাছে অসিহত করেছিলেন, তার মৃত্যুর পর একটি হুইল চেয়ার পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধার জন্য দেয়ার জন্য। মৃত্যুর একমাস পর মাতৃভক্ত সুযোগ্য  পুত্র সঞ্জয় কর্মকার ও সনাতন কর্মকার পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে হুইল চেয়ার অনুদান দিয়ে  স্বর্গীয় মাতার অসিহত পূরন করলেন।

হুইল চেয়ার প্রাপ্তির পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূর-ই-রশিদ মাকছুদা লাইজু মাতৃভক্ত সঞ্জয় কর্মকার ও সনাতন কর্মকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকরে স্বর্গীয়া মুকুল রানীর আত্মার শান্ত কামনা করেন। হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে বিদ্যালয়ের বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাক ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরন করেন সঞ্জয় কর্মকার। হুইল চেয়ার ও মিস্টি বিতরনে প্রতিবন্ধী শিক্ষার্থীরা খুশী হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews