1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় লিচু পাড়া নিয়ে বিরোধে বাগান মালিককে পিটিয়ে হত্যা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাওরের পানিতে ভাসমান লাশ উদ্ধার। জিএমপিতে – মাদক উদ্ধার, আসামি গ্রেফতার আইন- শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানে -পুরস্কৃত   মিথ্যা তথ্য দিয়ে পূবাইল বাজারের পাশে নতুন হাট বসানোর চক্রান্ত, সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি শুধু কাগজে সীমাবদ্ধ নেই, তা বাস্তবায়নে মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে কাজ চলছে কারাগার শুধু শাস্তির জায়গা নয়- ডিসি নূরুল করিম ভূঁইয়া সবাই মিলে দেব কর, গাজীপুর হবে স্বনির্ভর  ধারাবাহিক প্রচারে রূপসার ডোবা বাজারে জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ ও লিফলেট বিতরণ।  রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে নার্স দিবস পালিত।  এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি.

জিএমপিতে – মাদক উদ্ধার, আসামি গ্রেফতার আইন- শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানে -পুরস্কৃত  

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

মাদক উদ্ধার অভিযান, আসামি গ্রেফতার ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পুরস্কৃত করেছেন জিএমপি কমিশনার মো.ইসমাইল হাওলাদার

 

 

বুধবার (১৩ মে) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাম্প্রতিক মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।

 

 

উল্লেখযোগ্য অভিযানের মধ্যে

 

জিএমপি-কোনাবাড়ী থানার মাদকবিরোধী অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকা মূল্যের ৬৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।

 

 

জিএমপি-সদর থানার বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা মূল্যের ২ হাজার ১৪৯ পিস ইয়াবা এবং নগদ ৩৭ হাজার ৭০০ টাকা উদ্ধার।

 

 

নগরের  কাশিমপুর থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং প্রায় ০৮ লক্ষ টাকা মূল্যের ১৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা উদ্ধার।

 

 

উল্লেখিত সকল ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ডিসি(ক্রাইম) নর্থ, এসি(ক্রাইম)-সদর জোন, ওসি সদর, ওসি-কোনাবাড়ি, ওসি-কাশিমপুরসহ অন্যান্য পুলিশ অফিসারগণ তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কৃত হন। তাদের এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনার পুরস্কার প্রদান করেন, যা অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বেলায়েত হোসেন  আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।

 

 

এ ব্যাপারে পুলিশের পক্ষ হতে বলা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সর্বদা তৎপর এবং জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট