সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার গাজীপুরে হোটেল কক্ষে গৃহবধূ হত্যা; ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন করলো পিবিআই  তামার তারে নির্যাতন, ২১ মাস পর নাঈম হত্যার রহস্য উন্মোচিত করলো- পিবিআই  রূপসায় চিংড়ি বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে জেলা মৎস্য কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত। 

গজারিয়া তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জনতার ঢল

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে মহাসড়কে হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষের ঢল নেমেছে।

 

 

গজারিয়ায় উপজেলা মেঘনা ব্রীজের পূর্ব প্রান্ত থেকে মহাসড়কের কুমিল্লামুখী লেনে কয়েক কি:মি: এলাকাজুড়ে নেতাকর্মীরা সারিবদ্ধ ভাবে অবস্থান গ্রহণ করেন,এ সময় সাধারণ মানুষের অংশ গ্রহণও ছিল চোখে পড়ার মত।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন, জেলা পরিষদ চেয়ারম্যান কেএম এরাদত মানু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হক,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শিল্পপতি মোশাররফ হোসেন পুস্তি, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম ভিপি মাসুম, এম ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের আহবায়ক মো:জামাল ভূঁইয়া প্রমুখ।

 

হাজার হাজার নেতাকর্মীর মাঝে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মোশাররফ হোসেন পুস্তি বলেন, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আমরা মহাসড়কে যে ভাবে অবস্থান করেছি,তিনিও আমাদের অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

এ সময় মো. কামরুজ্জামান রতন বলেন, প্রধানমন্ত্রী চাঁদপুর যাওয়া উপলক্ষ্যে ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত প্রতিটি নির্বাচনী এলাকায়ই নেতাকর্মী রা অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করছেন, মুন্সীগঞ্জ ৩ আসনের সাধারণ মানুষ, নারী কৃষক, জেলে, যুবক, ছাত্রসহ বিএনপির নেতাকর্মীরা তাদের অবস্থান তুলে ধরার জন্য মহাসড়কে অবস্থান করছেন, তিনি আমাদের অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন, এ আসনের মানুষের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews