সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার গাজীপুরে হোটেল কক্ষে গৃহবধূ হত্যা; ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন করলো পিবিআই  তামার তারে নির্যাতন, ২১ মাস পর নাঈম হত্যার রহস্য উন্মোচিত করলো- পিবিআই  রূপসায় চিংড়ি বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে জেলা মৎস্য কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত। 

লালমনিরহাটে তিস্তার পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু।

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

‎লালমনিরহাট প্রতিনিধিঃ

‎মোঃ রব্বানী ইসলাম

‎লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

‎শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সলেডি স্পার বাঁধ এলাকায় তিস্তা নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

‎মৃতরা হলো—লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে কলেজছাত্র সিফাত আহমেদ (১৮) ও নবম শ্রেণির ছাত্র স্বচ্ছ আহমেদ (১৪)। তারা দুই ভাই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে তিস্তা নদীর চরাঞ্চলে অন্যান্য দিনের মতো শনিবারও গ্রামের সহপাঠীদের সাথে খেলতে যায় দুই ভাই সিফাত আহমেদ ও স্বচ্ছ আহমেদ। খেলা শেষে স্বচ্ছ আহমেদ তিস্তা নদীতে গোসলে নেমে গভীর পানিতে ডুবে যেতে থাকে। এ সময় ছোট ভাইকে বাঁচাতে নদীতে লাফ দিলে বড় ভাই সিফাত আহমেদও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎রাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ডাবলু অধিকারী বলেন, “ছোট ভাই গোসলে নেমে গভীর পানিতে ডুবে যাচ্ছিল। সেই ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ডুবে মারা যায় বড় ভাই। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

‎লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম

‎ তারিখ; ১৬-০৫-২০২৬_

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews