সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার গাজীপুরে হোটেল কক্ষে গৃহবধূ হত্যা; ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন করলো পিবিআই  তামার তারে নির্যাতন, ২১ মাস পর নাঈম হত্যার রহস্য উন্মোচিত করলো- পিবিআই  রূপসায় চিংড়ি বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে জেলা মৎস্য কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত। 

‎লালমনিরহাটে স্মার্ট ভূমি ব্যবস্থাপনার বার্তা নিয়ে শুরু হতে যাচ্ছে দিনব্যাপী ভূমিসেবা মেলা

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

‎স্মার্ট ভূমি ব্যবস্থাপনার বার্তা নিয়ে লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। আগামী ১৯শে মে থেকে ২১শে মে পর্যন্ত লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলা অনুষ্ঠিত হবে।

‎আজ রবিবার দুপুরে জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯শে মে সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়ভাবে এই মেলার উদ্বোধন করবেন। মেলা উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‍্যালি, ডিজিটাল ভূমিসেবার স্টল, কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‎মেলা চলাকালীন নাগরিকেরা সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ডিজিটাল ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা পাবেন। জেলা প্রশাসন লালমনিরহাটের পক্ষ থেকে সর্বসাধারণকে এই মেলায় অংশ নেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

‎এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাসসহ জেলায় কর্মরত সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

‎লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম

‎ তারিখ; ১৭-০৫-২০২৬_

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews