সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার  পদত্যাগ করলেন রাষ্ট্রপতি, দায়িত্ব পালন করবেন স্পিকার গাজীপুরে হোটেল কক্ষে গৃহবধূ হত্যা; ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন করলো পিবিআই  তামার তারে নির্যাতন, ২১ মাস পর নাঈম হত্যার রহস্য উন্মোচিত করলো- পিবিআই  রূপসায় চিংড়ি বণিক সমিতির ব্যবসায়ীদের সাথে জেলা মৎস্য কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত। 

পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিকদারের জানাজায় মানুষের ঢল।

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী জেলা শহরের চরপাড়া নিবাসী দুমকি উপজেলা পরিষদের  সাবেক উপজেলা চেয়ারম্যান ও দুমকি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান সিকদার এর জানাজায় মানুষে ঢল।

 

সোমবার চরপাড়া জেলা প্রশাসক ঈদগাহ ময়দানে বাদ জোহর জানাজা নামাজ পরিচালনা করেন চরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. সহিদ উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে দোয়া চেয়ে বক্তব্য রাখেন,পৌরসভার সাবেক চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ পিনু, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, মরহুমের সহোদর অধ্যাপক শহীদ হোসেন, ছোট ভাই খোকন সিকদার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া, জেলা জাতীয় পার্টির সভাপতি জাফর উল্লাহ,  জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা ওয়েলফয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, এ্যাড. জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাস্টারসহ শত শত মানুষ। বিকেলে গ্রামের বাড়ি পাংগাশিয়া কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মো. শাহজাহান সিকদার রোববার দিবাগত রাত ১:৪০ মিনিট সময় বনানী মোড়স্ত নিজ বাসায় স্ট্রোক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। তিনি মৃত্যুকালে, স্ত্রী, ১ ছেলে ও ৬ ভাই দুইবোনসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews