সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান ঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৮ মে ২০২৬) উপজেলার সালেংকা গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে আম, কাঁঠাল, জাম, বেল, জলপাই, আমড়া, বকুল, কৃষ্ণচূড়া, জবা ও পলাশসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

 

উক্ত কর্মসূচির সার্বিক বাস্তবায়নে আর্থিক সহযোগিতা প্রদান করেন কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মোঃ আয়নাল হোসেন। তাঁর আন্তরিক সহযোগিতা কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব খায়রুল ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি সকলকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্টা আতিকুর রহমান ফরিদ, সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক বিন সাব্বির হোসেন সহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

 

কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহবুব হাসান বলেন, “মানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

‘মানবতার তরে অটল মোরা’—এই স্লোগানকে ধারণ করে কালিহাতী ব্লাড ফাউন্ডেশন রক্তদান, বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews