সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

খুলনায় পরিবহণ ঠিকাদার সমিতির অফিসে ঢুকে সহ-সভাপতিকে গুলি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

 

‎সবুজ খানঃ খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সহ-সভাপতি শেখ হারুনুর রশিদ (৬২) গুলিবিদ্ধ হয়েছেন।

‎১৯মে (মঙ্গলবার ) দুপুর ১টার দিকে মহানগরীর  আলহেরা জামে মসজিদের দোতলায় পরিবহন ঠিকাদার সমিতির অফিসে এ ঘটনা ঘটে।

‎গুলি হারুনুর রশিদের ডান পায়ের  লাগে।

‎স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।আহত হারুনুর রশিদ মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত শেখ আব্দুর রউফের ছেলে।

‎সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. শফিকুল ইসলাম জানান, নিজেদের মধ্যে কথা কাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

‎এক পর্যায়ে প্রতিপক্ষ হারুনুর রশিদকে গুলি করে।

‎ ঘটনাস্থলে পুলিশকে খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ রেজাউল আলম বলেন, আমাদের সাথে মব করে  দখল নেয় প্রতিপক্ষ। আমরা  হাইকোর্টে মামলা করি। মামলায় আমাদের পক্ষে রায় হয়। এরই প্রেক্ষিতে আমরা সমিতির অফিসে  আসন গ্রহণ করি। তারা  কোর্টের রায় মানে না।

‎ ওরা এসে আমাকে লক্ষ্য করে গুলি করে। আমার ছেলে বাঁধা দেওয়ায় ওই গুলি সরে গিয়ে হারুনুর রশিদের ডান পায়ে লাগে। শটগান দিয়ে গুলি করে।

‎তবে এ ঘটনার সাথে কারা জড়িত বা কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews