সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

চাটমোহরে ভূমি সেবা মেলার উদ্বোধন, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতাঃ

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহর উপজেলায় ভূমি সেবা মেলার উদ্বোধন উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্বরে এ সভার আয়োজন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং চাটমোহর ভূমি অফিসের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, চাটমোহর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ভূমি সেবাগ্রহীতারা।

বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা ডিজিটাল ও সহজীকরণের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানো সম্ভব হবে। পাশাপাশি ভূমি সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews