সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার; গ্রেপ্তার ২ পানির সাথে বাড়ছে চায়না দুয়ারি জাল, সালথায় হুমকিতে দেশীয় মাছ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার রূপসায় এমপি আজিজুল বারী হেলাল। রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ। গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রূপসায় জামায়াতে ইসলামীর যুব সম্মেলন অনুষ্ঠিত।  গোদাগাড়ী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ধরা ছোঁয়ার বাইরে! ধ্বংসস্তূপ সরাতে গিয়ে শাহজালালে ফের অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে পরিস্থিতি।নির্বাহী পরিচালক গাজীপুরে বিশেষ অভিযানে চাপাতিসহ ২ জন গ্রেপ্তার 

নবগঠিত মোকামতলায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ চাচাতো ভাইদের হামলায় নিহত দুই, মানববন্ধনে খুনিদের ফাঁসির দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া)) প্রতিনিধি:

 

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার লক্ষ্মীপুর ৩ নম্বর ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী হামলায় নিহত দুই যুবক সুমন ও ইয়াসিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) নিহতদের স্বজন, ভিকটিমদের স্ত্রীরা ও স্থানীয় গ্রামবাসীর অংশগ্রহণে আয়োজিত এ মানববন্ধনে পুরো এলাকায় শোক ও ক্ষোভের আবহ সৃষ্টি হয়। মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রকাশ্যে নির্মমভাবে তাদের স্বামী ও স্বজনদের হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান।

মানববন্ধন থেকে রাব্বি, রাহাত, আওলাদ ও জাহিদুলের নাম উল্লেখ করে দ্রুত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চললেও তার ভয়াবহ পরিণতি হয়েছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে।

মানববন্ধনটি লক্ষ্মীপুর এলাকা থেকে শুরু হয়ে পরে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এরপর বিক্ষোভ মিছিলটি মোকামতলা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রায়হান ও মাহফুজ সার্বিক সহযোগিতা করেন। নিহতদের পরিবারের সদস্যরা প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এলাকাবাসীরও প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews