1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার নিমসারে সওজের জায়গায় অবৈধ টোল বানিজ্য, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা  উচ্ছেদের পর আবারও বেদখল রূপসার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামের(৯নং ওয়ার্ড) জামায়াতে ইসলামীর কমিটি পুনঃনবায়ন। ছাত্র হত্যা মামলায় ফেনীতে প্রথম এজাহারভুক্ত আসামির জামিন, জনমনে প্রশ্ন চিরকুটে ‘মিস ইউ অল’ লিখে রবি দাসের ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে – আত্মহত্যা  পটুয়াখালীতে সারাদেশের ন্যায় ভূমিসেবা মেলা- ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও মেলা উদ্বোধন ডাঃ নাসির’র উপর  সন্ত্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীতে চিকিৎসক, নার্স কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ চাটমোহরে ভূমি সেবা মেলার উদ্বোধন, জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত খুলনায় পরিবহণ ঠিকাদার সমিতির অফিসে ঢুকে সহ-সভাপতিকে গুলি টঙ্গী রাজস্ব সার্কেল (ভূমি) অফিসে ভূমি সেবায় নতুন গতি রূপসায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন। 

রূপসায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন। 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): রূপসা উপজেলা ভূমি অফিসের আয়োজনে আজ ১৯-শে মে মঙ্গলবার সকালে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালী, আলোচনা সভা, জনসচেতনতামূলক সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা ভূমি অফিস চত্বরে সকাল ১০ টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ভূমি অফিস চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে অফিসার্স ক্লাবে জনসচেতনতামূলক আলোচনা সভা,ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও আধুনিক হয়েছে। সাধারণ মানুষের হয়রানি কমিয়ে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তারা জনগণকে অনলাইনের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস এবং রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান।

মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম,ভূমি অফিসের কানুনগো মোঃ বজলুর রশিদ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জালাল শেখ, গাজী শাকিল আহম্মেদ, শিমূল পাইক, জাফর মল্লিক, এসএম ইব্রাহিম হাসান, মিঠুন রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা,পরামর্শ ও তথ্য প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট