1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
হজযাত্রীর ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ বিএনপি সরকার একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক,আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়,আজিজুল বারী হেলাল এমপি।  ধামশ্রেণী ভূমি অফিসে সেবা প্রদানে অর্থ আদায়ের অভিযোগ, কর্মকর্তার কথোপকথনের ভিডিও ফাঁস আশুগঞ্জে মেঘনা নদী থেকে নিখোঁজ  শিশুর লাশ উদ্ধার কালিহাতী উপজেলা যুবদলের উদ্যোগে মরহুম বকুল মিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপসাকে একটি শান্তিপূর্ণ,আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করতে চাই,আজিজুল বারী হেলাল,এমপি।  তানোরে শিশুধর্ষণের অভিযোগে কিশোর আটক! রূপসায় আজিজুল বারী হেলাল এমপি-র মানবিক সাহায্য পেয়ে আবেগে আপ্লূত পঙ্গু বিএনপি সমর্থক। রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন।  সালথায় রক্তপাতের পথ ছেড়ে শান্তির পথে: দেশীয় অস্ত্র জমাদানকারীদের ফুল দিয়ে বরণ করল প্রশাসন।

লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর ঈদুল আজহা উপলক্ষে আটদিন বন্ধ ঘোষণা ‎

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

‎লালমনিরহাট প্রতিনিধিঃ

‎মোঃ রব্বানী ইসলাম

‎ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে দেশের ২য় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর দিয়ে ৮ দিন সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

‎আগামী ২৫ মে থেকে পহেলা জুন সোমবার পর্যন্ত বাংলাদেশ, ভারত ও ভুটান এর সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এসময় বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎গত সোমবার (১৮ মে) ত্রিদেশীয় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধের বিষয়ে নোটিশ জারি করে বুড়িমারী স্হলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন।

‎বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা আমদানি-রপ্তানিকারক সমিতি, চ্যাংড়াবান্ধা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন যৌথ সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ২৫ মে থেকে ০১ জুন পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ রাখার একটি চিঠি এরই মধ্যে উভয় দেশের স্হল শুল্ক স্টেশন (কাস্টমস), বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন, বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, বুড়িমারী স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন, সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ও ভুটান আমদানি-রপ্তানি এসোসিয়েশনকে দেওয়া হয়েছে।

‎বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট আটদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন থেকে যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

‎বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, বন্দরে ঈদুল আজহা উপলক্ষে আমদানি-রপ্তানি ৮ দিন বন্ধ থাকলেও বৈধ পাসপোর্ট ধারী যাত্রী পরিসেবা স্বাভাবিক থাকবে।

‎বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) এর সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, দেশের আমদানি-রপ্তানি নিরবিচ্ছিন্ন ভাবে রাখার অভিপ্রায়ে জাতীয় রাজস্ব বোর্ড ২৫-৩১ মে (ঈদের দিন) ছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও সব কাস্টমস হাউজ ও স্হল শুল্ক স্টেশন (কাস্টমস) সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দিয়েছে।

‎সে অনুযায়ী বুড়িমারী বন্দর ও শুল্ক স্টেশন (কাস্টমস) এর কিছু  অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলমান থাকবে। তবে আগামী ২ জুন সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হবে।

‎লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম

‎ তারিখ ; ১৯ মে ২০২৬ ইং।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট