রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম।  কালিহাতীতে বালু বিক্রির রাস্তা নিয়ে বিরোধ, আহত একাধিক

চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতাঃ

পাবনার চাটমোহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ঘোড়া ফজলুসহ ৬ জনকে আটক করা হয়েছে। বুধবার (৪ জুন) সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পাঁচজন মাদক সেবীকে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে, মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ঘোড়া ফজলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বালুদিয়ার সাহাপুর এলাকার মৃত আলী আশরাফের ছেলে মো. জাকির খন্দকার (৪৩), কুবিরদিয়ার গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মানিক (৪০), অমৃতকুণ্ডা এলাকার মৃত কোরবান আলীর ছেলে আনোয়ার হোসেন (৭২), একই এলাকার ঘোড়া ফজলুর ছেলে রাসেল (২৫) এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চাঁদপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে লিটন (৫৩)।

ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের পাশাপাশি পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews