1. live@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@www.dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব পরিবেশ দিবসে ‘ত্রৈমাসিক চলনবিলের সময়’-এর দ্বিতীয় বর্ষে পদার্পণ উদযাপন সালথায় ক্যাবের উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চাটমোহরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা রূপসায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন।  গজারিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল,স্বামী পলাতক জিএম কামরুজ্জামান টুকু-র আন্তরিক প্রচেষ্টায় রূপসার ঘাটভোগ ও ফকিরহাটের বাহিরদিয়ার আঞ্চলিক বিরোধের অবসান। গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ আধিপত্য বিস্তার নিয়ে সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫: বাড়িঘরে হামলা নোয়াখালীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর বসত বাড়িতে হামলা-এতে নারীসহ ৩ জন আহত হয়েছে

বিশ্ব পরিবেশ দিবসে ‘ত্রৈমাসিক চলনবিলের সময়’-এর দ্বিতীয় বর্ষে পদার্পণ উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতাঃ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং ‘ত্রৈমাসিক চলনবিলের সময়’ পত্রিকার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে দুপুড় ৩ ঘটিকায়  কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) পত্রিকার বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কেটে দ্বিতীয় বর্ষে পদার্পণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে পত্রিকার উপদেষ্টা মন্ডলির সভাপতি,  সম্পাদক ও প্রকাশক, বার্তা সম্পাদক, নির্বাহী সম্পাদক, উত্তরবঙ্গের ব্যুরো প্রধানসহ বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ‘ত্রৈমাসিক চলনবিলের সময়’ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। চলনবিল অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক বলেন, “সময়ের প্রতিচ্ছবি” স্লোগানকে ধারণ করে ‘চলনবিলের সময়’ সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং প্রতিনিধিদের সহযোগিতায় পত্রিকাটি আজ দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। ভবিষ্যতে আরও আধুনিক, তথ্যসমৃদ্ধ ও অনুসন্ধানী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও দশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশবান্ধব সমাজ গঠনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষে পত্রিকার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং দেশের গণমাধ্যম অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সকলেই শুভকামনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট