বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মানবিক কর্মকাণ্ডে পরিচিত ছরোয়ার হোসেন-এবার চেয়ারম্যান পদে বিমানের ফ্লাইট থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। ৫৫ কেন্দ্রে অংশ নেবেন ১৫,৮৮৮ শিক্ষার্থী কালিহাতীতে ওয়ালটের উদ্যোগে আর্থিক সুবিধা হস্তান্তর  রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  গাজীপুরে চোরাই মোটরসাইকেলের মূল হোতা গ্রেপ্তার ;৩৩ মোটরসাইকেল উদ্ধার গাজীপুরে ‘নিরাপদ সড়ক চাই’-এর নতুন কমিটি গঠন সভাপতি ডা. লোকমান, সাধারণ সম্পাদক কাজী মকবুল  জ্যেষ্ঠতার বিতর্ক ছাপিয়ে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের আস্থায় এনবিআরের নেতৃত্বে আহসান হাবীব লালমনিরহাটে কলেজে ভর্তির উদ্দেশ্যে বেরিয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ উলিপুরে ৩ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

বিমানের ফ্লাইট থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টার: সোহেল রানা

 

রাজধানীর -এ বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে বিমানবন্দরের কার্গো হোলে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে গোয়েন্দা সংস্থা, ঢাকা কাস্টমস হাউজ এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সূত্র জানায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে বিমানের কার্গো হোল থেকে মোট ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, মালিকানা এবং চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রের দাবি, স্বর্ণ চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা আরও জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews